শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩০ টাকা দরে চাল বিক্রি করবে সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

আসন্ন রমজান উপলক্ষে আগামী ফেব্রুয়ারি থেকে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিত করতে ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) আওতায় চাল বিক্রি শুরু করবে সরকার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং ৩ পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক মেট্রিক টন করে মোট ৪২৪টি উপজেলার ৮৪৮টি কেন্দ্রে ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হবে।

এছাড়াও, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮ সিটি করপোরেশন ও শ্রমঘন ৪ (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক ১ টন করে ৯০৭ মেট্রিক টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন) করে চাল বিক্রয় করা হবে। জনপ্রতি পাঁচ কেজি করে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024