শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অল্পতেই খতম লিটন-তামিমের ঢাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬২ পড়া হয়েছে

চলতি বিপিএলে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে অলআউট হয়েছে ঢাকা ক্যাপিটালস। বরিশালের স্পিনারদের ঘূর্ণি জাদুতে এদিন রীতিমত তাসের ঘরের মত ভেঙে পড়ে দলটি।

এদিন সন্ধ্যায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নামা ঢাকার ওপেনার লিটন দাস ভালো শুরু পেলেও থেমেছেন অল্পতেই। ৮ বলে ১০ রান করে দলীয় ১৩ রানের মাথাতে বিদায় নেন লিটন।

আর লিটনের বিদায়ের পরই যেন মড়ক লাগে ঢাকার ইনিংসে। একের পর এক ব্যাটার এসেছেন আর আউট হয়েছেন। একই ওভারে তিনে নামা রিয়াজ হাসানের উইকেট হারায় ঢাকা। কিছুক্ষণ টিকে থাকলেও ওপেনার তানজিদ হাসান তামিম আউট হন ১৪ বলে ৭ রান করে।

যাতে পাওয়ার-প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান তোলে ঢাকা ক্যাপিটালস। পাওয়ারপ্লে শেষেও চলেছে ব্যাটারদের আসা-যাওয়া। একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ঢাকা। কেউই খেলতে পারছিলেন না দায়িত্ব নিয়ে। তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকে ঢাকার ইনিংস। ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে অল্পতেই অলআউটের ক্ষণ গুনতে থাকে ঢাকা।

তবে শেষ দিকে থিসারা পেরেরা এবং রনসফোর্ড বিটনের জুটিতে কিছু রান যোগ হয়। বিটন ১২ বলে ১০ রান করেন আর পেরেরা ১১ বলে ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। এতেই ১৫.৩ ওভারে ৭৩ রান তুলে অলআউট হয় ঢাকা।

বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী এবং তানভীর ইসলাম। ১টি উইকেট শিকার করেন জেমস ফুলার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024