শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এডভান্স টেকনিক্যাল এনালাইসিস উইথ প্র্যাকটিক্যাল এনালাইটিক্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

শেয়ারবাজারে বিনিয়োগ করতে হলে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল নিজেদের বিশ্লেষণ ক্ষমতা। পুঁজিবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই এনালাইসিস এর মূল ভিত্তি হলো চাহিদা ও যোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা।

বুধবার (২৮ জানুয়ারি) ডিএসই ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত ৫ দিন ব্যাপী (১২-২৮ জানুয়ারি) “Advanced Technical Analysis with Practical Analytics” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে ডিএসই’র পরিচালক অধ্যাপক মেজর জেনারেল (অবঃ) মোঃ কামরুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাইস মূভমেন্ট, ভলিউম অব ট্রেড সহ অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে টেকনিক্যাল এনালাইসিস করা হয়। এই মার্কেটে বিনিয়োগ করার জন্য শুধু ফান্ডামেন্টাল এনালাইসিসই যথেষ্ট নয়, ফান্ডামেন্টাল এনালাইসিসের পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিসও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত। টেকনিক্যাল এনালাইসিস একটি সিগন্যাল দেয় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র টেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং রিসোস পারসন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর।

তিনি আরও বলেন, আপনারা হয়তো টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ধারণা রয়েছে। কিন্তু এটি কিভাবে প্রয়োগ করতে হয় তা এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আপনারা জানতে পারলেন।

৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এডভান্স টেকনিক্যাল এনালাইসিস, ট্রেডিং স্ট্র্যাটেজিস, ডিজাইনিং ট্রেডিং সিস্টেম, ট্রেডিং সিস্টেম ব্যাক টেস্টিং এবং ট্রেডিং টেস্টিং অপটিমাইজেশন এর উপর প্রশিক্ষণ প্রদান করেন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024