শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৪০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে “Impact and Profit: The Math Behind Sustainable Finance and ESG Scoring” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম’র প্রভাষক গৌরব রায়।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আহমেদ যোবায়ের মাহবুব।

আলোচ্য উপস্থাপনাটি টেকসই অর্থায়ন এবং পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) স্কোরিং সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে। চারটি উদ্ভাবনী পদ্ধতির উপর দৃষ্টি নিবদ্ধ করে যথা: থ্রি জিরো ফ্রেমওয়ার্ক, ইমপ্যাক্ট-ওয়েটেড ইনডেক্স (আইডাব্লিউআই), ডায়নামিক ইএসজি স্কোরিং এবং স্টেকহোল্ডার ক্যাপিটালিজম মেট্রিক্স (এসসিএম)। এই কাঠামোগুলির লক্ষ্য হল আর্থিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্থায়িত্ব বিবেচনাগুলিকে একীভূত করা, যার লক্ষ্য শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নির্গমন।

আলোচকদ্বয় রিসার্চ সেমিনারের উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান।

ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এর অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪০ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024