শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাউথইস্ট ব্যাংক ও একাডেমিয়ার চুক্তি সই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি ও একাডেমিয়ার একটি চুক্তি সই করেছে। চুক্তিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এই অংশীদারিত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য উদ্ভাবনী আর্থিক সেবা প্রদান করার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং একাডেমিয়ার ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ কুতুব উদ্দিন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে সাউথইস্ট ব্যাংক, একাডেমিয়াকে বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে বিস্তৃত শিক্ষা ব্যবস্থাপনা প্লার্টফর্ম সাউথইস্ট-এডুফিন, যা টিউশন ফি সংগ্রহ, পে-রোল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কুল ব্যাংকিং প্রোগ্রাম ‘তারকা’ কে আরো সহজ করবে। এছাড়াও, একাডেমিয়া কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেম ব্যবহার করে সহজেই ভেন্ডর পেমেন্ট এবং তহবিল স্থানান্তর করতে পারবে।

সাউথইস্ট এডুফিন একটি সমন্বিত ডিজিটাল প্লার্টফর্ম, যা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও দক্ষভাবে পরিচালনা করতে সহায়তা করে। এই প্লার্টফর্মে ফি-ব্যবস্থাপনা, উপস্থিতি ট্র্যাকিং, গ্রেড ব্যবস্থাপনা এবং অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের মতো উন্নত ফিচার রয়েছে। এছাড়াও, সাউথইস্ট ব্যাংকের ওভার দ্য কাউন্টার লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং অন্যান্য সমন্বিত প্লার্টফর্মের মাধ্যমে ফি পরিশোধের সুবিধাও প্রদান করা হবে।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, “এই অংশীদারিত্ব আমাদের আর্থিক উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের শিক্ষা খাতকে উন্নত করতে আমাদের প্রতিশ্রুতি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তির মাধ্যমে একাডেমিয়া তাদের পরিচালন ব্যবস্থা সহজতর করতে পারবে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আরও উন্নত, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024