পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ অর্ধ বার্ষিকের (জুলাই, ২৪-ডিসেম্বর, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, অর্ধ বার্ষিকে (জুলাই, ২৪-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান ছিল ২ টাকা ৫৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা।