পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ অর্ধ বার্ষিকের (জুলাই, ২৪-ডিসেম্বর, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, অর্ধ বার্ষিকে (জুলাই, ২৪-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৯ টাকা ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান ছিল ১২ টাকা ০৫ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান হয়েছে ৪৭ টাকা ৮১ পয়সা।