শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১ম ইউসিবি গলফ টুর্নামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

১ম ইউসিবি গলফ টুর্নামেন্ট ২০২৫ এর সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের পতেঙ্গার শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার প্রধান পৃষ্ঠপোষক, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহির, যিনি টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শরীফ জহির বলেন, ‘ইউসিবি বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে অংশীদারত্ব করতে পেরে গর্বিত। দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউসিবি বিমান বাহিনীর ঘাঁটিগুলোতে উপ-শাখার মাধ্যমে আমরা বিমান বাহিনীর সদস্যদের জন্য নিরবচ্ছিন্ন ও অগ্রাধিকারভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা, যেমন বেতন, এটিএম, সিআরএম সেবা নিশ্চিত করছি। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বিমান বাহিনীর শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল উদ্ভাবনী সেবা প্রসারিত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে স্পন্সর করা ইউসিবির বাংলাদেশ বিমান বাহিনীর কমিউনিটির কল্যাণে শক্তিশালী অংশীদারত্ব ও সহায়তার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সহধর্মিণী বেগম সেলেহা মাহবুব এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহিরের সহধর্মিণী তাহসিন মাহবুবের। অনুষ্ঠানে ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গলফ খেলোয়াররা অংশগ্রহণ করেন।

২৩ জানুয়ারি ২০২৫, টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফারদৌস।
ইউসিবি ক্রীড়া উন্নয়নে, সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে অংশীদারত্ব সুসংহত করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এই টুর্নামেন্টের মাধ্যমে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024