শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১০ আন্তর্জাতিক গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় দেবে জাতীয় বিমান সংস্থা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’ এর এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হলো জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি আগামী ৬- ৮ ফেব্রুয়ারি ২০২৫ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিমানের প্রধান কার্যালয় বলাকায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে এতদসংক্রান্ত একটি চুক্তি সই হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ডঃ ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। বিমানের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) এস. কে. কোস্তাফিজুর রহমান এবং রেভেনিউ ম্যানেজমেন্ট ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ এর আয়োজন ও দেশবিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে বাংলাদেশ বিমান। এছাড়াও, মেলা চলাকালীন তিনদিন বিমান তাদের নেটওয়ার্ক ভুক্ত ১০টি আন্তর্জাতিক গন্তব্যে বাংলাদেশ থেকে ভ্রমণের জন্য টিকিট মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় অফার করবে। যেসকল গন্তব্যে মূল্যছাড় প্রদান করা হবে তার মধ্যে আছে- টরন্টো, রোম, আবুধাবী, নারিতা, ব্যাংকক, সিঙ্গাপুর, দিল্লী, কাঠমান্ডু এবং কলকাতা।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্রাভেল এজেন্সী, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ২১টি আধুনিক উড়োজাহাজ রয়েছে এবং এয়ারলাইনটি ২৩টি আন্তর্জাতিক এবং ৭টি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট সেবা প্রদান করছে।

ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‌্যাফেল ড্র’তে দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024