শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে নতুন নির্দেশনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আর্থিক কোম্পানিগুলোর কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা অর্জনে অর্থনৈতিক ও ব্যাংকিং সম্পর্কিত মৌলিক ও উচ্চতর জ্ঞান অর্জনের আবশ্যকতা অনস্বীকার্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) পরিচালিত ব্যাংকিং প্রফেশনাল এক্সামের ১ম পর্ব বা জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকারস (জেএআইবিবি) পরীক্ষায় ব্যাংকিং সম্পর্কিত প্রাথমিক ও মৌলিক জ্ঞান এবং ২য় পর্ব বা অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকারস (এআইবিবি) পরীক্ষায় উচ্চতর ব্যাংকিং জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়ে থাকে।

এতে বলা হয়, সিনিয়র অফিসার অথবা সমমানের পদ থেকে ঊর্ধ্বতন পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য ১০ শতাংশ নম্বর (জেআইবিবি উত্তীর্ণের জন্য ৫ শতাংশ ও আইবিবি উত্তীর্ণের জন্য ৫ শতাংশ) বরাদ্দ রাখতে হবে। এছাড়া ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ না হলেও স্বয়ংক্রিয়ভাবে ওই পরীক্ষাগুলোর জন্য বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবেন।

আর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে। সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদানের কিংবা ওই পদে পদোন্নতি পাওয়ার পর ১৫ বছর অতিক্রান্ত হয়েছে এমন কর্মকর্তা উচ্চতর পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ না হলেও ব্যাংকিং অভিজ্ঞতা বিবেচনায় স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষাগুলোর জন্য বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদান করা কিংবা ওই পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী ১ম পদোন্নতির ক্ষেত্রে জেএআইবিবি ও ২য় পদোন্নতির ক্ষেত্রে এআইবিবি পরীক্ষা বাধ্যতামূলকভাবে উত্তীর্ণ হতে হবে। ওই তারিখ থেকে কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির শর্তে তা উল্লেখ থাকতে হবে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে বর্ণিত পদে যোগদান করা কিংবা পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে এ সার্কুলারের অনুচ্ছেদ ২(ঘ) এর নির্দেশনা প্রযোজ্য হবে না। আর্থিক প্রতিষ্ঠানের মূল ধারার কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত নয় যেমন: ডাক্তার, আইন কর্মকর্তা, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে না।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে আবশ্যিকভাবে আর্থিক প্রণোদনা জেআইবিবি উত্তীর্ণের ক্ষেত্রে ন্যূনতম ৩৫ হাজার টাকা ও এআইবিবি উত্তীর্ণের ক্ষেত্রে ন্যূনতম ৫০ হাজার টাকা দিতে হবে, যা ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম থেকে কার্যকর হবে।

এছাড়া ডিএফআইএম থেকে ইতোপূর্বে এসব বিষয়ে প্রদত্ত সব নির্দেশনা এখন থেকে রহিত করা হলো। তবে ওই নিদের্শনাগুলোর আলোকে আগে আর্থিক প্রতিষ্ঠানের নেয়া সব কার্যক্রম বৈধ বলে গণ্য হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024