শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কে এই বলিউড অভিনেত্রী?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

কানাডার লিবারেল পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেত্রী রুবি ধাল্লা সম্প্রতি পার্টির নেতৃত্ব নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। পাঞ্জাব থেকে অভিবাসিত এক পরিবারের সন্তান হিসেবে কানাডায় জন্ম নেওয়া ধাল্লা প্রথমবার ২০০৪ সালে হাউস অব কমন্সে নির্বাচিত হন। ঠিক তার আগেই মুক্তি পায় তার অভিনীত একমাত্র হিন্দি সিনেমা।

রুবি ধাল্লা, যিনি এখন ৫০ বছর বয়সী, দুই দশকেরও বেশি আগে একটি কম বাজেটের হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটির নাম ছিল কিউঁ? কিস জন্য?। এটি বলিউড-ধাঁচের একটি হিন্দি সিনেমা, যা হ্যামিল্টনের সিরিয়াল কিলার সুখবিন্দর ধিলনের প্রকৃত হত্যাকাণ্ডের বিচার নিয়ে তৈরি।২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে রুবি ধাল্লা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। পরের বছর, তিনি ব্র্যাম্পটন-স্প্রিংডেল থেকে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০১১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন।

এই সিনেমার ডিভিডি রিলিজ ঠেকানোর জন্য ধাল্লা অভিযোগ করেন যে সিনেমার প্রচারণার জন্য তার ছবিগুলো বিকৃত করা হয়েছে। তবে প্রযোজক চারঞ্জিত সিহরা তার অভিযোগ অস্বীকার করেন।

২০০৯ সালে সিটিভির একটি প্রতিবেদনে সিহরা বলেন, “তার ছবিগুলো কোনোভাবেই বিকৃত করা হয়নি। তিনি হ্যামিল্টনে এসে সবসময় বলিউড তারকা হতে চাইতেন। আমি তাকে সিনেমায় সুযোগ দিয়েছিলাম।”রুবি ধাল্লা ভারতীয় বংশোদ্ভূত প্রথম নারীদের একজন, যিনি কানাডার পার্লামেন্টে নির্বাচিত হন। ২০০৬ এবং ২০০৮ সালে পুনরায় নির্বাচিত হলেও ২০১১ সালে পরাজিত হন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি মডেল এবং হোটেল ব্যবসায়ী হিসেবেও কাজ করেছেন। ১৯৯৩ সালে মিস ইন্ডিয়া কানাডা প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024