শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চ্যাম্পিয়ন্স লিগে কারা খেলবেন সরাসরি? প্লে-অফে কারা?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শেষ। বুধবার শেষ ম্যাচে মাঠে নেমেছিল টুর্নামেন্টের ৩৬টি দল। লিভারপুল আর বার্সেলোনা আগেই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে শেষ ষোলোয় পৌছে গিয়েছিল। তাই শেষ দিনে বাকী কোন ছয় দল সরাসরি খেলবে তা নিয়েও ভক্ত-অনুরাগীদের নজর ছিল মাঠে। এছাড়া, ৯ থেকে ২৪ এর মধ্যে থেকে প্লে-অফে খেলবে কারা সেদিকেও বাড়তি নজর রেখেছিলেন ভক্ত-সমর্থকরা। তবে শেষ ম্যাচে জিতে বাজিমাত করেছে বড় দলগুলো। শেষ দিনে যেন কোন অঘটনই ঘটেনি।

সবার উপরে লিভারপুল, দুইয়ে বার্সেলোনা

গ্রুপের শেষ ম্যাচে জয়ের ধারা ভাঙল লিভারপুলের। পিএসভির কাছে ৩-২ গোলে হেরে গেছে তারা। তথাপি ২১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করে শীর্ষে যাওয়ার সুযোগ হারাল বার্সেলোনা। আটালান্টার বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে ২-২ ব্যবধানে ড্র করল হ্যান্সি ফ্লিকের দল। ফলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা। জিরোনাকে ২-১ গোলে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।

নক আউটে রিয়াল-বায়ার্ন-পিএসজি

এবার বিদায়ের শঙ্কায় ছিল বড় ক্লাবগুলো। তাই শেষ দিনে ফুটবলপ্রেমীদের নজর ছিল বড় ক্লাবগুলোর ম্যাচের দিকে। তবে বুধবার সহজ জয় পেয়েছে সব বড় ক্লাব।রদ্রিগোর জোড়া গোলের সৌজন্যে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে ব্রেস্টকে হারিয়ে নক আউটে পৌঁছেছে। ১৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থেকে শেষ করল তারা। আরেক ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে ব্রাতিস্লাভাকে হারিয়ে ১২ নম্বরে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে। উসমান ডেম্বেলের হ্যাটট্রিকে পিএসজি ৪-১ গোলে স্টুটগার্টকে হারিয়ে নক আউটের টিকিট কেটেছে।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন এই ফরম্যাটে পয়েন্ট তালিকায় প্রথম আটে থাকা দলগুলো সরাসরি নকআউটে খেলবে। অন্যদিকে টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা বাকি ১৬টি দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য।

সরাসরি নকআউট পর্বে যারা:

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা।

প্লে-অফ পর্বে যারা:

আটলান্টা, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ট, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্টিং লিসবন এবং ক্লাব ব্রাগে।

গ্রুপ পর্ব থেকে বিদায় যারা:

ডায়নামো জাগরেভ, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোগনা, রেড স্টার, জিরোনা, আরবি লাইপজিগ, সালজবুর্গ, ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস এবং ইয়াং বয়েজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024