শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ১২ ফেব্রুয়ারি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার (আইপিএফ)।

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই মেলার যৌথ আয়োজক বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কম্পানি লিমিটেড।

এ মেলায় প্রতি বছর বিপুলসংখ্যক মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়ে থাকে। একইভাবে এবারের মেলায়ও অংশ নিচ্ছে ১৮টি দেশের ৩৯০টি প্রতিষ্ঠান।

চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং জাপানসহ অন্যান্য দেশের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলোর ৮০০টি স্টলে প্রদর্শিত হবে সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য।

মেলাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম শিল্প মেলা হিসেবে পরিচিত। বিনিয়োগকারীদের জন্য বড়মাপের সুযোগ তৈরিতে, নতুন বাজার সম্প্রসারণে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রতিবছর এই মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024