শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো স্বপ্নের গুলশান-১ শাখা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্যদিয়ে হয়ে গেল বাংলাদেশের অন্যতম রিটেইল ব্র্যান্ড চেইনশপ স্বপ্ন’র গুলশান-১ শাখার দশম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশেষ এই দিন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রং-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয় পুরো আউটলেট প্রাঙ্গণ।

সকাল ১১টায় আউটলেটে আসেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আউটলেটের কর্মীদের সঙ্গে কেক কাটেন এবং সকল গ্রাহকদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্নের ডিরেক্টর অপারেশন্স আবু নাছের, হেড অব রিটেইল অপারেশন্স সাইফুল ইসলাম রাসেল, হেড অব মার্চেন্ডাইজিং এহসান মাবুদ, রিজিওনাল হেড অব অপারেশন্স আশরাফুল ইসলাম, রিটেইল অপারেশন্স সিনিয়র ম্যানেজার জায়েদ ইমাম, রিজিওনাল ম্যানেজার অব অপারেশন্স কামরুজ্জামান স্বাধীন, সিনিয়র রিজওনাল সেলস ম্যানেজার নাসিরুল কবির, আউটলেট ম্যানেজার আব্দুর রাজ্জাক, জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বেশ কিছু পণ্যে চলছে আকর্ষণীয় ছাড়। এছাড়া ‘স্বপ্ন’ গুলশান-১ শাখার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024