শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফের বাড়ছে রেমিটেন্স ডলারের দাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

ফের বেড়েছে রেমিটেন্স ডলারের দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে এ ডলারের দাম অন্তত ৫০ বেসিস পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে ১২২ টাকা ৫০ পয়সায়। এর মধ্যে মঙ্গলবার ২০ বেসিস পয়েন্ট বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য উঠে এসেছে। কয়েক সপ্তাহ স্থিতিশীল থাকার পর ব্যাংকগুলোতে ওভারডিউ পেমেন্টের চাপ বাড়তে থাকায় রেমিটেন্স ডলারের বাজার বাড়তে শুরু করেছে।

যদিও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকগুলো ডলারের দাম এখনো ১২২ টাকা দেখাচ্ছে। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে মৌখিক নির্দেশনায় ব্যাংকগুলোর জন্য রেমিটেন্স ডলার কেনাবেচার সর্বোচ্চ দর ১২২ টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ডলার কেনাবেচার মধ্যে সর্বোচ্চ ব্যবধান এক টাকার বেশি হওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। নিয়ম অমান্যকারীদের জরিমানাসহ শাস্তির আওতায় আনার কথাও বলা হয়।
বেসরকারি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে রেমিটেন্স ডলারের দর ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকার মধ্যে ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমদানি পেমেন্টের চাপও (ওভারডিউ পেমেন্ট) বাড়ছে। বাড়তি চাপ থাকায় এখন ডলার সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে অনেক ব্যাংকই রেমিটেন্স ডলারের দাম বাড়িয়ে কিনছেন।

গত সোমবার (২৭ জানুয়ারি) এক সভায় আমদানি ও ব্যাক-টু-ব্যাক এলসির সব ওভারডিউ পেমেন্ট দ্রুত পরিশোধের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। অথরাইজড ডিলারস ফোরামের সভায় দেওয়া এ নির্দেশনা ডলারের চাহিদা আরও বাড়িয়ে দেয়। এর পরই হঠাৎ রেমিটেন্স ডলারের চাহিদা বেড়ে যায়। পরে ডলারের দাম অন্তত ৫০ বেসিস পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে ১২২ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024