শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যেমন হবে সৌদির প্রথম পাঁচ তারকা ট্রেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

সৌদি আরবের রেল দপ্তর (এসএআর) এবং ইতালির বিলাসবহুল হোটেল কোম্পানি আর্সেনালের যৌথ উদ্যোগে ‘বিলাসবহুল রেলভ্রমণ’ প্রকল্পটি চালু হচ্ছে। দেশটি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার জন্য এই প্রকল্প শুরু করেছে। বুধবার, এই প্রকল্পের প্রথম ট্রেন ‘ড্রিম অব ডেজার্ট’-এর নকশার উন্মোচন করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ট্রেনটি চালু হওয়ার কথা রয়েছে। এটি হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারকা ক্যাটাগরির ট্রেন।

ট্রেনটিতে মোট ১৪টি বগি রয়েছে; আর সেসব বগিতে রয়েছে ৩৪টি বিলাসবহুল স্যুট। প্রতিটি স্যুটের যাত্রীদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের এবং পেশাদার আতিথেয়তার সর্বোচ্চ পরিষেবা। বুধবারের বিবৃতিতে এসএআর ড্রিম অব ডেজার্টকে ‘চলমান ফাইভস্টার হোটেল’ বলে উল্লেখ করেছে।

সৌদি আরবের উত্তরাঞ্চলের প্রাকৃতিকভাবে খুব সুন্দর। চালু হওয়ার পর রাজধানী রিয়াদ থেকে রওনা হয়ে পুরো উত্তরাঞ্চল ভ্রমণ করবে ড্রিম অব ডেজার্ট। ট্রেনের জানালা দিয়ে সৌদির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন যাত্রীরা। ড্রিম অব ডেজার্টের নকশা এবং অন্দরসজ্জা করেছেন লেবানিজ স্থপতি অ্যালিন আসমার ডি’ আম্মান। নকশায় আধুনিক নান্দনিকতা এবং সৌদির আরবের ঐতিহ্যের চমৎকার মিশেল ঘটিয়েছেন তিনি।

“সৌদি আরবের পর্যটন খাতের ইতিহাসে ড্রিম অব ডেজার্ট একটি মাইলফলক। এই ট্রেন একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে রেলভিত্তিক পর্যটনকে উৎসাহিত করবে সেই সঙ্গে সৌদি আরবের সমৃদ্ধ সংস্কৃতিকে বৈশ্বিক পর্যটকদের সামনে সুন্দরভাবে তুলে ধরবে,” বলা হয়েছে এসএআরের বিবৃতিতে।

সূত্র : গালফ নিউজ

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024