শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা ফারিণের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকপ্রিয়। নিয়মিত নাটক এবং ওয়েব ফিল্মেও দেখা যায় তাকে। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন পশ্চিমবঙ্গেও। এবার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ফারিণ।

জানা গেছে, সিনেমার নাম ‘ইনসাফ’। এটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। সিনেমায় অভিনেত্রীর সঙ্গে জুটি হিসেবে থাকছেন শরিফুল রাজ।

‘ইনসাফ’ সিনেমায় রাজ-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। জন্মদিনে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’।

প্রসঙ্গত, ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এ ছাড়া কলকাতায় ‘আরও এক পৃথিবী’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। সিনেমাটির পরিচালক ছিলেন অতনু ঘোষ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024