নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ইয়াং লিডার প্রোগ্রামের অধীন নতুন কর্মী নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: ইয়াং লিডার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সমস্যা সমাধানে দক্ষতা ও বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কাজের প্রতি আগ্রহ এবং ব্যাংকিং সেক্টর সম্পর্কে মৌলিক ধারণা থাকা বাধ্যতামূলক। তথ্য-প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে।
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে।
আবেদনের সময়সীমা: আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।