শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চোখের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চোখের চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। শুক্রবার রাতে দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

প্রথম দিন শনিবার সিঙ্গাপুরের চিকিৎসকরা রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখে আঘাতপ্রাপ্ত ১২০ জনকে চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত চক্ষু রোগীদেরও চিকিৎসা পরামর্শ দেন।

রোববার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ফলোআপে আসা রোগীদের চিকিৎসাসেবা দেবেন তারা।

চিকিৎসক দলে রয়েছেন রেটিনা সার্জন ডা. ইয়োহ লাম সুন রোনাল্ড ও ডা. নিকোল তান, কর্নিয়া বিশেষজ্ঞ ডা. তান তিয়াং হিউ ডোনাল্ড, অকুলো-প্লাস্টি সার্জন ডা. ব্লাঞ্চ লিম জিয়াও এবং নিউরো অপথালমোলজি বিশেষজ্ঞ ডা. ফু চাও রুবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024