শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব পেল বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

বাংলাদেশের ওষুধ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার দেশ জাম্বিয়া। এজন্য বাংলাদেশকে সেখানে একটি ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতে এ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ। শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

বৈঠকে উভয়পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন।

এ সময় জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।

এছাড়া জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৃষি ও চুক্তিভিত্তিক চাষসহ সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও রাষ্ট্রদূত পার্সি পি চন্দর মধ্যে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024