শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

ইসরায়েলি হামালায় হতাহত ফিলিস্তিনিদের নতুন তালিকা প্রকাশ করেছে উপত্যকাটির কর্তপক্ষ। সোমবার (৩ ফেব্রুয়ারি) নিখোঁজদের অর্ন্তভুক্তির পর নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০৯ জনে।

গাজার প্রধান তথ্য কর্মকর্তা সালামা মারুফ জানান, নিহত ফিলিস্তিনিদের ৭৬ শাতাংশের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া অন্তত ১৪ হাজার ২২২ জনের মরদেহ এখনো ধ্বংসস্তুপের মাঝে আটকা পড়ে আছে। যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

গাজার আল-শিফা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নিহতদের মধ্যে অন্তত ১৭ হাজার ৮৮১ জন শিশু রয়েছে।

এছাড়া যুদ্ধ চলাকালে ২০ লাখ গাজাবাসীকে বিভিন্ন সমস্যার মধ্যেই ২৫ বারের বেশি স্থান পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি আহত হয়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন ফিলিস্তিনি।

দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গত মাসের ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে তিন ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর থেকে চুক্তি অনুযায়ী কয়েক দফায় বন্দি বিনিময় করেছে উভয় পক্ষ।

যুদ্ধবিরতির মাঝে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরছেন। বিশেষভাবে দক্ষিণ গাজা থেকে লাখো ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে ফিরে গেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024