শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ ছাড়ার আগে ফেসবুকে রায়ান বার্লের বার্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলতে এসেছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। বেশ তিক্ত অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ ছেড়ে গিয়েছেন তিনি। যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।

বিদায় বেলায় ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রায়ান বার্ল লেখেন, ‘নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভোলার মতো নয়। বাংলাদেশে বিগত ৫ সপ্তাহ ধরে সমর্থন জুগিয়ে যাওয়ায় সকল ভক্ত আর বন্ধুদের আমি ধন্যবাদ জানাই।’

বিপিএলে বেশ ভালোই খেলেছেন বার্ল। ব্যাটে-বলে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রাজশাহীকে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়তা করেছিলেন তিনি। তবে মাঠের বাইরের নানা সমস্যায় তিক্ত অভিজ্ঞতাও হয়েছে তার।

রাজশাহীর অন্যান্য খেলোয়াড়দের মতো বার্লকেও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে, আসরের শেষ দিকে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশের পর ইথিওপিয়ান এয়ারওয়েজের এক ফ্লাইটে তিনি দেশে ফিরে গেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024