শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মারা গেছেন ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’–এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী লি জু শিল মারা গেছেন। পাকস্থলীতে ক্যানসারে ভুগছিলেন তিনি। লির বয়স হয়েছিল ৮১ বছর। খবর ইয়োনহ্যাপের।

মাস তিনেক আগে পাকস্থলীতে ক্যানসার শনাক্ত হয় লি জুর। এরপর সিউলের উত্তরের শহর উইজেউনবু শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হন লি। এরপর আর ফেরানো যায়নি তাঁকে। রোববার না–ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই জ্যেষ্ঠ শিল্পী। ১৯৬৫ সালে অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে লি জুর। থিয়েটারে কাজ করে সাড়া ফেলেন। দর্শকের কাছে পরিচিতি পান।
লি জু শিল

লি ১৯৯৩ সালে ব্রেস্ট (স্তন) ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। প্রায় এক দশক ধরে চিকিৎসার পর ক্যানসারমুক্ত হন তিনি। শারীরিক জটিলতার মধ্যেও অভিনয় চালিয়ে গেছেন লি। থিয়েটারের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ছয় দশকের ক্যারিয়ারে ‘সিঙ্গেল স্পার্ক’, ‘ফেস’, ‘রানিং ওয়াইল্ড’, ‘ব্ল্যাক হাউস’, ‘দ্য টাওয়ার’, ‘ট্রেন টু বুসান’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন লি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্কুইড গেম’ সিরিজের দ্বিতীয় মৌসুমে সাবেক পুলিশ কর্মকর্তা হোয়াং জুন হোর মায়ের চরিত্রে অভিনয় করেছেন লি জু শিল। ৫ ফেব্রুয়ারি সিনচনের এক হাসপাতালে লি জু শিলের শেষকৃত্য হবে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024