শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইতালির উপকূল থেকে ১৩০ অভিবাসী উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটোনে উপকূল থেকে ১৩০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। ঝড়ো হাওয়া এবং উঁচু ঢেউয়ের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলাবর (৪ ফেব্রুয়ারি) ইনফোমাইগ্রেন্টস এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ক্রোটোনেসে জানিয়েছে, ৩০ জানুয়ারি তুরস্ক উপকূল থেকে যাত্রা করা একটি মাছ ধরার নৌকায় থাকা ১৩০ জন অভিবাসীকে রোববার উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ ইতালির ক্রোটোনে এবং রোকেলা জোনিকা অঞ্চলের কোস্টগার্ডের সদস্যরা প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে অভিবাসীদের নিয়ে ক্রোটোনে বন্দরে পৌঁছান।

অভিবাসীদের নিয়ে আসা নৌকাটি উপকূলে ঝুঁকিতে পড়ার পর স্যাটেলাইট ফোন থেকে অনুরোধ পেয়েছিল কোস্টগার্ড।পরবর্তীতে রেজিও ক্যালাব্রিয়া কর্তৃপক্ষের নির্দেশে দুটি টহল নৌকা অভিযান শুরু করে।

দীর্ঘ অভিযান শেষে অভিবাসীদের নিয়ে টহল নৌকা দুটি সমুদ্রে সাত ঘণ্টার যাত্রা শেষ করে ক্রোটোনে বন্দরে পৌঁছায়।

উদ্ধারকৃতদের নৌকায় প্রাথমিক চিকিৎসা দিয়েছে এনজিও অর্ডার অব মাল্টা, ইতালীয় রিলিফ কর্পস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার স্বাস্থ্যকর্মীরা।

উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৭ জন নারী এবং ৩০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক। মোট ১৩০ জন অভিবাসীর মধ্যে ৭০ জন আফগানিস্তান, ৪০ জন ইরান, ৯ জন ইরাক এবং ছয়জন পাকিস্তানের নাগরিক।

চলতি বছরের এখন পর্যন্ত তিন হাজার ৭০৪ জন আশ্রয়প্রার্থী অনিয়মিত পথে ইতালিতে প্রবেশ করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। গত বছর মোট ৬৬ হাজার ৩১৭ জন আশ্রয়প্রার্থী ইতালিতে পৌঁছান; যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024