শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

সোমবার (৩ ফেব্রুয়ারি) এই অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় এই জিডি করেন। ওই জিডিতে পৈতৃক জমি দখল চেষ্টার অভিযোগ আনা হয়েছে পপির বিরুদ্ধে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম।

এ অভিযোগের তদন্ত করছেন সোনাডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা।

জিডিতে উল্লেখ করা হয়েছে, চার বোন ও দুই ভাইয়ের মধ্যে পপি সবার বড়। খুলনা নগরের সোনাডাঙ্গা থানা এলাকায় তাদের পৈতৃক বাড়ি। কয়েক বছর ধরে অন্য ভাই-বোনদের বঞ্চিত করে পপি ওই বাড়ি দখলে নেওয়ার চেষ্টা করছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িটি নিজেদের দখলে নিতে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপন নামের কয়েকজনসহ সেখানে যান পপি। এ সময় বাধা দিলে ফিরোজাসহ সবাইকে গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন পপি ও তার স্বামী।

পপির বোন ফিরোজা পারভীন বলেন, আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। পপি সবার জমি একাই দখল করতে চায়।

এ অভিযোগকে অসত্য দাবি করেছেন পপির বিশেষ সহকারী কল্লোল মজুমদার। পপির পক্ষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কোনো সম্পত্তি দখল নিতে যাওয়া হয়নি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ওই বাড়ির পেছনে পপির নিজের জমি আছে। সেখানে বিদ্যুৎ ও পানির লাইন নিতে দিচ্ছেন না পপির বোন ও ভাইয়েরা। গতকাল লাইন নিতে বিদ্যুতের লোকজনসহ তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু পপির ভাই-বোনেরা সেই বিদ্যুতের মিটার ছিনতাই করে নিয়ে যান। এর বাইরে আর তেমন কিছু ঘটেনি।’

জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা বলেন, বিষয়টি পপিদের পারিবারিক। সে কারণে দুই পক্ষকে ডেকে কথা বলে বিষয়টি তদন্ত করা হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024