শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার ভারতীয় অভিবাসীদের বহনকারী প্রথম মার্কিন সামরিক বিমান যুক্তরাষ্ট্র ছেড়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বিমান অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে। অভিবাসীদের বহন করা ট্রাম্প প্রশাসনের সামরিক ফ্লাইটগুলোর মধ্যে এটি সবচেয়ে দূরের গন্তব্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানায়, সেনাবাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের ভারতে ফেরত নেওয়া হচ্ছে, যেখানে পৌঁছাতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে।

পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে পাঁচ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানো শুরু হয়েছে।

এখন পর্যন্ত সামরিক বিমানে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে পাঠানো হয়েছে।

গত মাসে ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নিতে সম্মতি জানিয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিপত্রহীন ভারতীয় অভিবাসীর সংখ্যা আরও অনেক।

পিউ রিসার্চ সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রে আনুমানিক সাত লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করছে, যা মেক্সিকো এবং এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024