শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করলো এডিসন রিয়েল এস্টেট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে আবাসন সেবাদানা প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট। সম্প্রতি আবাসন কোম্পানির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা এডিসন রিয়েল এস্টেট এর হারমিয়া, আদ্রিয়ানা, আইরিস এবং অরলিন্স প্রজেক্ট থেকে প্রোপার্টি ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে গ্রাহকবান্ধব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা ও লাইফস্টাইল সল্যুশন সরবরাবে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে প্রাইম ব্যাংক। পাশাপাশি ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্প সরবরাহে এডিসন রিয়েল এস্টেট প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারিত্ব।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এডিসন রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও সিইও মো. আমিনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের করপোরেট অ্যান্ড ইনস্টিটিউউশনাল ব্যাংকিং বিভাগের এসইভিপি সজিব রহমান; ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং এডিসন রিয়েল এস্টেট এর এডিশনাল ডিরেক্টর (অপারেশন্স) এস. এম. শাহিদুল করিম মুন্না; প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ডিরেক্টর আহমেদ পাশা; হেড অব ফাইন্যান্স এস. এম. ফয়সাল রেজা সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024