শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সুইডেনের এক স্কুলে হামলা, আহত ৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

সুইডেনে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দেশটির ওরেব্রো শহরের স্কুলে গুলির এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। গুলির ঘটনার পর উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে।

এক বিবৃতিতে সুইডিশ পুলিশ বলেছে, “এই ঘটনাকে বর্তমানে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র অপরাধ হিসাবে দেখা হচ্ছে।” তবে গুলিতে যে পাঁচজন জখম হয়েছেন, তাদের আঘাতের মাত্রা সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো এলাকার রিসবার্গস্কা স্কুলে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে নিস্ক্রিয় করার চেষ্টা করেছে। তবে গোলাগুলিতে পুলিশের কোনও কর্মকর্তা হতাহত হননি।

স্থানীয় উদ্ধার পরিষেবা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী কর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

ওরেব্রো অঞ্চলের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আমরা চারজন আহত ব্যক্তিকে পেয়েছি। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আহতদের ওরেব্রো বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলেছে, হামলাকারীর লক্ষ্যবস্তু হওয়া স্কুলটির শিক্ষার্থীদের কক্ষে রাখা হয়েছে। আশপাশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও নিরাপত্তা স্বার্থে ভবনের ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

সুইডেনের বিচারবিষয়ক মন্ত্রী গুনার স্ট্রোমার বলেছেন, ওরেব্রোতে সহিংস হামলার ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। সরকার পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024