শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নগদ ও বোনাস লভ্যাংশ পেলেন লাভেলোর বিনিয়োগকারীরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খ্যাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ডিএসইর কাছে ডিভিডেন্ট কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে সময় সীমার মধ্যেই ।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৩০ ডিসেম্বর ২০২৪ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।

এরই ধারাবাহিকতায় ঘোষিত স্টক লভ্যাংশ ৬ জানুয়ারি ২০২৫ তারিখে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয় ও নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ২০২০-২১ সালে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ ২০২১-২২ সালে ১২ শতাংশ নগদ ২০২২-২৩ সালে ১০ শতাংশ নগদ ও সর্বশেষ ২০২৩-২৪ সালে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার পর থেকেই এ ক্যাটাগরিতে লেনদেন করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024