শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আজ থেকে শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫, দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা, আজ (৬ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুমে শুরু হচ্ছে। বাংলাদেশ মনিটরের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের মেলায় দেশ-বিদেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে—জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর এবং আর্থিক প্রতিষ্ঠান। বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে থাকছে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান।

এবারের ট্রাভেল মার্টের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আয়োজকরা জানিয়েছেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য দেশি-বিদেশি এয়ারলাইনস আকর্ষণীয় ট্রাভেল প্যাকেজ ও বিমান টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় দেবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। জনপ্রতি প্রবেশ ফি নির্ধারিত হয়েছে ৫০ টাকা। দর্শনার্থীরা প্রবেশ টিকিটের মাধ্যমে র‍্যাফল ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি বিনামূল্যে বিমান টিকিট জেতার সুযোগ থাকছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024