শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কক্সবাজারে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা চালু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

পর্যটন নগরী কক্সবাজারে আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন একটি শাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। কক্সবাজার শহরের কলাতলীতে অবস্থিত এই নতুন শাখাটি সেখানে ব্যাংকের দ্বিতীয় শাখা।

কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য ব্যাংকিং সেবা আরো সহজ ও আধুনিক করতে নতুন এ শাখাটি চালু করা হয়েছে। বর্তমানে শহর ও আশপাশের এলাকায় ৫০০টিরও বেশি হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে, যেখানে প্রতিদিন লাখো পর্যটক আসেন। নতুন শাখা চালুর ফলে আরো বেশি গ্রাহক ব্র্যাক ব্যাংকের সেবা নিতে পারবেন।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নতুন শাখার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরীসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, সারাদেশে গ্রাহকদের কাছে সহজলভ্য ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা শাখা সম্প্রসারণ করছি। বড় পরিসরে ডিজিটাল ব্যাংকিং সুবিধাসহ স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।

বর্তমানে ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপ-শাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। সারাদেশে বিস্তৃত এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের আরো উন্নত সেবা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024