শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ধানমন্ডি ৩২-এ মাটির নিচে পাঁচতলা!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ পড়া হয়েছে

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা। বুধবার রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুরের পর বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পূর্ণ।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটা খুবই সন্দেহজনক।”

অপর একজন বলেন, এই বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে।

ছাত্র জনতার দাবি, এই গোপন কাঠামো আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাত শেখ হাসিনার বাহিনী । ডিজিএফআই, ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনা দল আওয়ামী লীগ আরেক নতুন আয়নাঘর তৈরি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা দরকার।

সূত্র: https://www.youtube.com/watch?v=WPI8jgs8Zjo

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024