শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ও.আর নিজাম রোডস্থ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকিং খাতের উন্নয়নে খেলাপী ঋণ আদায়ের কোন বিকল্প নেই।

এ সময় তিনি খেলাপী ঋণ আদায় ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে শাখা ব্যবস্থাপকদের দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি রূপালী ই-ব্যাংক অ্যাপ ও ফ্রি অনলাইন ব্যাংকিং সহ সব ধরণের অত্যাধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে শাখা ব্যবস্থাপকদের আহবান জানান।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এস.এম দিদারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর।

এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপকগণও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024