শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হিজড়ারাও মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

সমাজে এমন কিছু মানুষ আছে যারা চরমভাবে অবহেলিত। তাদের হিজড়া নাম দেওয়া হয়েছে। তাদের জীবনধারণ মানেই যেন অভিশাপ। কখনোই তাদের নিয়ে তেমন কলমে কিছু উঠে আসে না। তাদের জীবনগল্প নিয়ে মাথা ঘামানো হয় না। অবহেলিত জীবন নিয়ে তারা কখনো প্রতিবাদী হয়ে ওঠে না। তারা মেনে নিছে ভাগ্য। কিন্তু কেন তাদের এতো অবহেলা? চাকরিক্ষেত্রে দেওয়া হয় না সুযোগ। অভাব অনটনে দিন অতিবাহিত করতে হয় তাদের। আমাদের দেশেই বৈষম্যমূলক এ ভেদাভেদ চরমভাবে পরিলক্ষিত। আমরা কখনোই ভাবি না তাদের জন্মে তারা তো দায়ী নয়। স্বাভাবিক আর দশটা মানুষের মতো সমাজে থাকলে সমস্যা কোথায়? তাদেরকে এত অবহেলার চোখে দেখা হয় যে, মাঝে মাঝে তারাও ভুলে যায় তারা মানুষ। তাদের মূল্যায়ন করা হয় না বিধায় বাধ্য হয়ে তারা চাঁদা নিয়ে জীবন-যাপন করে। রাস্তাঘাটে যেখানেই দেখি না কেন এড়িয়ে চলার একটা মনোভাব আমাদের সবসময় চোখেমুখে থাকেই। কেমন জানি তাচ্ছিল্যভাব তাই না! কিন্তু তারাও ভালোবাসতে জানে। জানে আগলে রাখতে। টিকিয়ে রাখতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু আমরা এই সুস্থ মস্তিষ্কের মানুষেরাই বাধ্য করি তাদের উত্ত্যক্ত করতে। তাদেরও বাঁচার অধিকার আছে। তারাও যে মানুষ এটা আমরা ভুলে যাই। তারা হিজড়া এটা বড় পরিচয় নয় বড় পরিচয় তারা মানুষ। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা ও সম্মান করা উচিত। সে যেমনই হোক না কেন ভেদাভেদ না করে মানুষ হিসেবে আগে দেখা উচিত। আসুন না তাদের একটু মানুষ ভাবি, বাড়িয়ে দেই হাত, গড়ে তুলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পাশে থেকে তাদের দুঃখ কষ্টগুলো লাঘব করার চেষ্টা করি। সমাজের দৃষ্টিভঙ্গি, ভেদাভেদ ঘেরা মনোভাব বদলানোর জন্য সকলের কাছে আকুল আবেদন।

সরকারি বি. এল কলেজ, খুলনা থেকে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024