শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

খরচ বাড়ছে এটিএম কার্ডে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলনের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নিয়ম ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট গতকাল (৬ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথম পাঁচটি লেনদেনের পর অতিরিক্ত লেনদেনে গ্রাহককে সর্বোচ্চ ৩০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। প্রথম পাঁচটি লেনদেনে সর্বোচ্চ ১৫ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ব্যাংক হিসাবের সংক্ষিপ্ত বিবরণী নিতে গ্রাহককে দিতে হবে ৫ টাকা। একই চার্জ খুদে বিবরণীর ক্ষেত্রেও প্রযোজ্য। তহবিল স্থানান্তরের জন্য লেনদেনপ্রতি ১০ টাকা সার্ভিস চার্জ ধার্য করা হয়েছে। পিওএস মেশিনে নগদ উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ টাকা চার্জ দিতে হবে।

এছাড়া, কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধে ২০ টাকা এবং এর বেশি লেনদেনে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে লেনদেনপ্রতি ১০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমএফএস বা মোবাইল ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে লেনদেনপ্রতি ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ আদায় করা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024