শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডিএসইতে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ পড়া হয়েছে

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই ঊর্দ্ধমূখীতার দেখা মিলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এ সপ্তাহে বেশিরভাগ কোম্পানীর শেয়ার ও ইউনিটের দর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির ফলে বেড়েছে মূল্যসূচক। একই সাথে বেড়েছে বাজার মূলধন।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৫ টি প্রতিষ্ঠানের। দর কমেছে ১০৩ টি প্রতিষ্ঠানের। আর ২৭ টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ায় বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। অর্থাৎ বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১০৫ কোটি ৪২ লাখ টাকা বা ১ দশমিক ৩৭ শতাংশ।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি মূল্যসূচক ডিএসইক্স গত সপ্তাহের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৭৯ তে। ডিএস৩০ সূচকে ৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১৯১২ পয়েন্ট। আর শরিয়াহ্ সূচক ডিএসইএস ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৪৭ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৫৯ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৩৮ কোটি ৯৮ লাখ টাকা। অর্থাৎ গড় লেনদেন আগের সপ্তাহের থেকে ২৫ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে লেনদেনে বড় ভূমিকা রাখে বিচ হ্যাচারী। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয় ১৬ কোটি ১০ লাখ টাকার। যা মোট লেনদেনের ৩ দশমিক ৭৭ শতাংশ। গ্রমীনফোনের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয় ১১ কোটি ৪৬ লাখ টাকার। আরেক প্রতিষ্ঠান সিটি ব্যাংকের গড় লেনদেনর পরিমাণ ছিল ৮ কোটি ৪৯ লাখ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024