শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আলু সংরক্ষণে ৮ টাকা ভাড়া বেঁধে দিলেন হিমাগার মালিকরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

হিমাগারে আলু সংরক্ষণে কেজি প্রতি আট টাকা ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনে অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে।

এ সময় হিমাগারের ভাড়া বাড়ানো, ব্যাংকের সুদের হার কমানো, বিদ্যুৎ বিল কমানোসহ কৃষকদেরকে সুরক্ষা দিতে সরকারের নীতিসহায়তা চেয়েছে হিমাগার মালিকদের সংগঠন।

সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, চলতি বছরে হিমাগারগুলোতে আলু সংরক্ষণে কেজি প্রতি ৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগের বছরে ছিল সেটা ৭ টাকা। সে হিসাবে ৫০ কেজির বস্তার ভাড়া ৩৫০ টাকা।

তিনি বলেন, তবে আলু সংরক্ষণকারীরা ৭০ থেকে ৭২ কেজি ওজনের বস্তার ভাড়া সাড়ে ৩০০ টাকা দিয়ে এ বছরে হিমাগার থেকে আলু বের করেছেন। এতে হিমাগার মালিকরা প্রতি বস্তায় ১৫ থেকে ২২ কেজি আলুর ভাড়া থেকে বঞ্চিত হয়েছেন।

এ সময় প্রচলিত দণ্ডসুদসহ ব্যাংক ঋণের সুদ শতকরা ১৭ ভাগ থেকে কমিয়ে শতকরা ৭ ভাগ করার এবং বিদ্যুৎ বিলের ইউনিট প্রতি রেট পিক আওয়ারে ১৩ দশমিক ৬২ টাকা ও অফপিক আওয়ারে ৯ দশমিক ৬২ টাকার পরিবর্তে ৫ টাকা করার আহ্বান জানিয়েছেন তিনি।

পাশাপাশি ভ্যাট ও উৎসে কর কর্তন (টিডিএস) প্রত্যাহার চান বলেও দাবি করেন এই ব্যবসায়ী নেতা। এ সময় চলতি বছরে আলুর যথেষ্ট উৎপাদন হয়েছে উল্লেখ করে আলুর দাম খুচরা পর্যায়ে কোনোভাবেই গত বছরের মতো অতিরিক্ত হবে না বলেও আশ্বাস দেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ, পরিচালক হাসেন আলী, কাজী মেহাম্মদ ইদ্রিস, চন্দন কুমার সাহা, মো. তারিকুল ইসলাম খান, গোলাম সরোয়ার রবিন, মাইনুল ইসলাম, শরিফুল ইসলাম বাবু, ফরহাদ হোসেন আকন্দ, কামরুল ইসলাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান্ত কুমার প্রামানিক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024