শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গাজায় ধ্বংসস্তূপের নিচে ১২,০০০ লাশ, উদ্ধারে বাধা দিচ্ছে ইসরাইল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

ইসরাইলের গণহত্যামূলক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বিধ্বস্ত ঘরবাড়ির নিচে অন্তত ১২,০০০ মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে উপত্যকাটির সরকারি গণমাধ্যম অধিদপ্তর।

তেলআবিব যখন এসব ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারি যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে, ঠিক তখনই এলো এমন ঘোষণা।

গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তরের প্রধান সালামা মারুফ শুক্রবার গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেন, গাজায় ভারি যন্ত্রপাতি প্রবেশ করতে না দেওয়ায় বিধ্বস্ত ভবনগুলোর নিচ থেকে লাশ বের করার কাজে বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, ইসরাইল যদি এভাবে বাধা দিয়ে যায়, তাহলে হামাসের হাতে আটক যেসব জিম্মি দখলদারদের বিমান হামলায় ঘরবাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছে, তাদের লাশ উদ্ধার করে হস্তান্তর করাও সম্ভব হবে না।

গাজায় ১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরাইলের চালানো গণহত্যায় ৪৭,৫৮৩ ফিলিস্তিনির নিশ্চিত মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১১১,৬৩৩ ফিলিস্তিনি। হতাহতদের প্রায় ৭০ ভাগ নারী ও শিশু।

গাজায় হামাসকে ‘ধ্বংস’ করে জিম্মিদের জীবিত উদ্ধার করার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়ে গত ১৫ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়। ওই চুক্তিতে ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারি যন্ত্রপাতি প্রবেশ করতে দেওয়ার কথা থাকলেও, সেই প্রতিশ্রুতি অব্যাহতভাবে লঙ্ঘন করে যাচ্ছে তেলআবিব।

এর আগে শুক্রবারই গাজার মিডিয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় প্রতিদিন ন্যূনতম যে সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়ার কথা ছিল, তাও দিচ্ছে না ইসরাইল। বর্তমানে এই উপত্যকায় যে ত্রাণ প্রবেশ করছে, তা এখানকার অধিবাসীদের ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারছে না। সূত্র: মেহের নিউজ

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024