শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাফিনের জন্য কনসার্ট, গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

গত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখান থেকে আর ফেরা হয়নি তার। গত ২০ জুলাই ভার্জিনিয়াতে দ্বিতীয় কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

শাফিনের মৃত্যুর প্রায় সাত মাস পরে তাকে ট্রিবিউট করে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিত অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি।

১৪ ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন। এর আগেই হচ্ছে এই কনসার্ট। যেখানে অংশ নেবে দেশের সেরা পাঁচটি ব্যান্ড। সেগুলো হলো- মাইলস, দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা, র‍্যাপার অজি। এ ছাড়া দেখানো হবে শিল্পীর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি ডকুমেন্টারিও।

শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তার ফেসবুক পেজের কার্যক্রম। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই পেজে তার পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর এক দিন পরই পেজটি শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবর দিয়েছে।

সেখানে কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’

‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট; দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024