শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ-ভারত-পাকিস্তানের অবস্থা কী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। এবারের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর। সবার শেষে আফগানিস্তান।

গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগের বছর অর্থাৎ, ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে।

হেনলি অ্যান্ড পার্টনার্স ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেয়া হয়েছে।

সূচকে বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩টিতে ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশাধিকার নিয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে আবির্ভূত হয়েছে। ৫৬টি দেশে সহজে প্রবেশাধিকার নিয়ে তালিকার ৮০তম স্থানে রয়েছে ভারত।

বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে বাংলাদেশের পাসপোর্ট ৯৩তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছরের শুরুর দিকে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারতেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০।

সূচকের তালিকা অনুযায়ী, ১৯০টি দেশে সহজে যাওয়ার সুযোগ নিয়ে সিঙ্গাপুরের পরই দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্ক- এই সাতটি দেশ ভিসা ছাড়াই ১৮৭টি দেশে যাওয়ার সুযোগ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

পাসপোর্ট সূচকে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। দেশটি গত এক দশকে ৭২টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা অর্জন করেছে। এবার ১৮৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ৮ম স্থান অধিকার করেছে। সংযুক্ত আরব আমিরাতই একমাত্র আরব দেশ যা সূচকে শীর্ষ ১০-এ রয়েছে। ২০১৫ সালে এটি ৩২তম স্থানে ছিল।

সূচকে বড় অগ্রগতি করা আরেক দেশ চীন। ২০১৫ সালে ৯৪তম স্থানে থাকা সত্ত্বেও এবার ৫৯তম স্থানে উঠে এসেছে দেশটি। ৮৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা রয়েছে দেশটির পাসপোর্টধারীদের।

পাসপোর্ট সূচক মতে, ভারত আলজেরিয়া, নিরক্ষীয় গিনি ও তাজিকিস্তানের সাথে যৌথভাবে ৮০তম স্থান অর্জন করেছে। প্রতিবেশী মিয়ানমার ৪৫টি দেশে প্রবেশাধিকার নিয়ে ৮৮তম স্থান অর্জন করেছে। শ্রীলঙ্কা ইরান ও সুদানের সাথে যৌথভাবে ৯১তম স্থান অর্জন করেছে, ৪২টি দেশে প্রবেশাধিকার নিয়ে। নেপাল ৯৪তম স্থানে রয়েছে এবং ৯৬তম স্থানে রয়েছে পাকিস্তান।

তথ্যসূত্র: এনডিটিভি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024