শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাপ্তাহিক দরপতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের দর কমেছে ১৭ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ১৬ টাকা ৬০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেনটাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর কমেছে ৬ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১ টাকা ৭০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৬০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভী কেমিক্যালসে ৬ দশমিক ৬ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড মিলসের ৫ দশমিক ৭৩ শতাংশ, দুলামিয়া কট্টনের ৫ দশমিক ৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ শতাংশ, রিয়াল বাংলা সুগার মিলসের ৪ দশমিক ৯৭ শতাংশ, রিয়ালাইন্স ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৫ শতাংশ এবং সার্ফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার দর কমেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024