শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আবারও এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ পড়া হয়েছে

বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২য় বারের মত আইসিসি এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড পেয়েছে চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

গত ৭ ফেব্রুয়ারী ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্যাংককে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফ এর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন সোনালী লাইফের ম্যানেজার আহমেদ সারওয়ার জনি।

সোনালী লাইফ এবারের ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’এ মোট ৩ টি বিভাগে পুরষ্কার জিতেছে। যার মধ্যে রয়েছে- ‘বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি –বাংলাদেশ’এ্যাওয়ার্ড, ‘বেস্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি –বাংলাদেশ’এ্যাওয়ার্ড’ও ‘বেস্ট কাস্টমার অরিয়েন্টেড কোম্পানী-বাংলাদেশ’পুরস্কার।

সোনালী লাইফের এই সাফল্যের অগ্রযাত্রায় সম্মানিত সকল গ্রাহক, শেয়ার হোল্ডার ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে সোনালীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নানান ঘাত প্রতিঘাত মোকাবেলা করে সোনালী তার গ্রাহকের আস্থাকে পুজি করে অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

সোনালী লাইফ এর এই সাফল্যের পেছনে কোম্পানিটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস এর অবদান কে স্মরন করে বলেন তার তৈরি করা নীতি ও পথে সোনালী লাইফ তার কাংখিত লক্ষ্য মাত্রা অর্জনে অবিচল থাকবে এবং প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024