শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চীনা এআই প্রযুক্তি ‘ডিপসিক’কে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ পড়া হয়েছে

চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘ডিপসিক’ যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির আইনপ্রণেতারা। মার্কিন সিনেটর জশ হাওলি সম্প্রতি একটি বিল উত্থাপন করেছেন, যেখানে সরকারি ডিভাইসসহ কোনো ব্যবসা প্রতিষ্ঠান এ চ্যাটবট ব্যবহার করলে কড়া শাস্তির বিধান রাখা হয়েছে।

আইন লঙ্ঘন করলে ব্যক্তিগতভাবে ১০ লাখ ডলার জরিমানা ও ২০ বছরের কারাদণ্ডের বিধান থাকছে, আর ব্যবসায়িক ক্ষেত্রে ১০ কোটি ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।

ডিপসিক নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হলো, গোপনীয়তা ও নিরাপত্তা। মার্কিন প্রশাসনের দাবি, চীনা প্রযুক্তি সংস্থাগুলো প্রায়ই ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের সঙ্গে ভাগ করে নেয়। এ একই উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্র আগে টিকটক নিষিদ্ধ করার চিন্তা করেছিল। হাওলির মতে, ডিপসিক ব্যবহার করলে মার্কিন নাগরিকদের তথ্য চীনা কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইতালি, তাইওয়ান এবং অস্ট্রেলিয়াও ডিপসিক নিষিদ্ধ বা নিয়ন্ত্রণের পথে হাঁটছে। তবে ভারত কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে। দেশটির আইটিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে ডিপসিককে স্থানীয় সার্ভারে হোস্ট করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024