শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৪১ অনুষ্ঠিত হয়েছে। আজ ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে সেমিনরটি অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে “ESG Disclosure Practices in the Publicly Listed Companies in Bangladesh”-শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) -এর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) জনাব নাজমুছ সালেহীন এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার Universiti Teknologi MARA (UiTM) এর ফ্যাকাল্টি অব অ্যাকাউন্টেন্সি এর সিনিয়র প্রভাষক ড. সায়মা সুলতানা ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব আহমেদ যোবায়ের মাহবুব।

আলোচকদ্বয় রিসার্চ সেমিনারের উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) জনাব ফয়সাল আহমেদ খান। অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ছাড়াও আলোচ্য গবেষণা প্রবন্ধটির অথর হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ড. জাভেদ সিদ্দিকী ও বিআইসিএম এর সহকারী অধ্যাপক জনাব এস. এম. কালবীন ছালিমা ।

ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এর অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪১ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024