শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শীতে জবুথবু সৌদি আরব, তাপমাত্রা নামল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের তুরাইফ অঞ্চলে দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। আজ সোমবার গালফ নিউজ জানিয়েছে, ওই অঞ্চলটির তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরো রাজ্যজুড়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উত্তরাঞ্চলে বরফ জমার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ঠান্ডা আবহাওয়া দীর্ঘস্থায়ী হতে পারে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, তুরাইফে একটি শক্তিশালী ঠান্ডা বায়ুমণ্ডলীয় প্রবাহ সক্রিয় রয়েছে। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে যেতে পারে। শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এই তাপমাত্রা।

সৌদি আরবে এমন প্রবল ঠান্ডা সাধারণত বিরল। তবে আজ সোমবার সকালে গাছপালার ওপর বরফের কণা জমতে দেখা গেছে। যেসব অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেসব এলাকার বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, দেশের সবচেয়ে বড় পূর্ব প্রদেশের দক্ষিণ অংশে ঘন কুয়াশার কারণে ভোরের দিকে দৃশ্যময়তা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024