শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিপিজিসিবিএলের নিয়োগ পরীক্ষার সূচি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) তিনটি পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক নিতীশ চন্দ্র দত্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনটি পদ হলো: নির্বাহী প্রকৌশলী (বিওপি সংরক্ষণ), নির্বাহী প্রকৌশলী (ওয়ার্কশপ) ও নির্বাহী প্রকৌশলী [ফুয়েল অ্যান্ড অ্যাশ ব্যবস্থাপনা (পরিচালন ও সংরক্ষণ)]।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ইস্কাটন গার্ডেনের সিপিজিসিবিএলের বোর্ড সভাকক্ষে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ১১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীকে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং পরীক্ষা পরিদর্শককে প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে।

পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রোগ্রামেবল ক্যালকুলেটর ছাড়া সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024