শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কিনবেন এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার কিনবেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এ ঘোষণা দেন।

ডিএসই সূত্রে জানা গেছে আরিফ দৌলা আগমী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে ২৫ লাখ শেয়ার কিনবেন তিনি। এই প্রতিবেদনটি লিখার সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ বাজারমূল্যে যার দাম দাঁড়ায় ৩৭ কোটি ৪০ লাখ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে লোকসান ছিল ২ টাকা ৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির লোকসান হয়েছিল ৬ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১৭ পয়সায়।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৮৩ কোটি ৫৪ লাখ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024