শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এক দিনে সারা দেশে আরও ১ হাজার ৭৭৫ জন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান। গতকাল সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।

ইনামুল হক সাগর বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ হাজার ১৬৮ জনের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা ছিল। এ ছাড়া ৬০৭ জনকে বিভিন্ন অভিযোগে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাঁদের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা রয়েছে, তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি যাঁরা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদেরও গ্রেপ্তার করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে একটি কর্মশালায় বলেছেন, কোনো ডেভিল যেন পালাতে না পারে। সবাইকে ধরতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024