শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাদের উদ্দেশে হুঁশিয়ারি, ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

মব সংস্কৃতি বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। যারা মব হিসেবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করবেন, তাদেরও ডেভিল হিসেবে ট্রিট করার কথা বলেছিলেন। সোমবার এক ফেসবুক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। তার সে পোস্টে ‘তৌহিদী জনতার’ উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি।

তার সেসব মন্তব্য নিয়ে কিছু মহলে প্রতিক্রিয়া তৈরি হলে নিজের সে পোস্টের ব্যাখ্যা দিয়েছেন মাহফুজ। আজ (মঙ্গলবার) রাত ৯টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে এই উপদেষ্টা লিখেছেন, ‘তৌহিদী জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত পনের বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলন্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এ সম্ভাবনা রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করেছি।’

যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে–তাদের উদ্দেশেই কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জানিয়ে মাহফুজ যোগ করেন, ‘বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। লক্ষ্যহীন, উদ্দেশ্যবিহীন মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখন্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। এ কঠোরতার হুশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024