শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রশংসায় ভাসছেন জয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

জয়া আহসান দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। কাজ করেন বেছে বেছে। সম্প্রতি কাজ করেছেন ‘বাগানবিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে। এদিকে নিজের কাজ নিয়ে প্রশংসায় ভাসছেন চারদিকে।

ডিসেম্বরেই জানা যায়, জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটির প্রিমিয়ার হবে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। ৬ ফেব্রুয়ারি সিনেমাটি উৎসবে প্রদর্শিত হয়। উৎসবে অংশ নিতে জয়া এখন আছেন নেদারল্যান্ডসের রটারড্যামে। সেখান থেকেই জানিয়েছেন পুতুলনাচের ইতিকথা সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ এবং ভূয়সী প্রশংসা করেছেন।

অভিনেত্রী নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘পশ্চিমা দর্শক সিনেমাটি সত্যিই খুব উপভোগ করেছেন। তাদের মতে, পুতুলনাচের ইতিকথা একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষ করে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি নারীদের সাহস, শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ এবং প্রশংসা করেছেন।’

এর আগে পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নির্মাণ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ভিত্তি করে এ ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর আগে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’ মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল।

৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম উৎসব, শেষ হয়েছে ৯ ফেব্রুয়ারি। জয়া আহসান ছাড়াও এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। এ ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে কলকাতার টেলিগ্রাফ টি-টুর ১৮ বর্ষপূর্তিতে গ্ল্যামার লুকে দেখা গেছে জয়া আহসানকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024